Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

শিক্ষক লাঞ্ছনা প্রতিবাদে ঝালকাঠি সঃ কলেজে শিক্ষকদের কর্মবিরতি কালো ব্যাজ ধারণ

দূরযাত্রা রিপোর্টঃ ঢাকা কলেজে ‘শিক্ষক লাঞ্ছনা’, উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাংচুরের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঝালকাঠি সরকারি কলেজ শিক্ষকরা। এতে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে থেকে সম্পূর্ণ কর্মদিবস এ কর্মসুচি পালন করতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ব্যানারে ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করছেন। 
এসময় ঝালকাঠি সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গতকাল ছাত্র নামধারী কিছু ছাত্র যে নৈরাজ্যকর কান্ড ঘটিয়েছে, তা ঢাকা কলেজের ইতিহাসে আগে কখনো ঘটেনি। লাউঞ্জের গ্লাসে লাথি মারার মতো ঘটনা কাম্য নয়। এটা দাবি আদায়ের কোনো পথ হতে পারে না। এ ঘটনার প্রতিবাদে আমাদের আজকের এ কর্মসূচি।’ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: লিয়াকত হোসেন বলেন, গতকাল অন্যায়ভাবে শিক্ষার্থীরা আমাদের শিক্ষকদের ওপর হাত তুলেছিল, যা অত্যন্ত গর্হিত কাজ বলে মনে করি।  
আন্দোলনকারীরা বলেন, এটা শিক্ষা ক্যাডার এসোসিয়েশনের প্রোগ্রাম ছিলো। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও বাস্তবায়ন করেছি। আগামীকাল সমিতির সভায় নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানান আন্দোলনকারীরা।