Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

মাদরাসা বোর্ডে তৃতীয় ঝালকাঠি এন এস কামিল মাদরাসা


দূরযাত্রা রিপোর্ট আলিম পরীক্ষার ফলাফলে বরাবরের মতই কৃতিত্ব দেখিয়েছে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা। বিজ্ঞান বিভাগে ৬২ জন ও সাধারণ বিভাগে ২০৪ জনসহ মোট ২৬৬ শিক্ষার্থী অংশ নিয়ে ২৬২ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে ১০৭ জন জিপিএ-৫ (A+), ১০৩ জন পেয়েছে A গ্রেড। পাসের হার ৯৮ দশমিক ৫০ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৪০ দশমিক ২২ শতাংশ। এ সাফল্যে মাদরাসাটি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অর্জন করেছে।
‎ফলাফল ঘোষনা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আমাদের ধারাবাহিক সাফল্যের পেছনের কারন হলো দলীয় রাজনীতিমুক্ত পরিবেশ, সেমিস্টারভিত্তিক পরীক্ষা, নিয়মিত ক্লাসটেস্ট ও ফিডব্যাক ক্লাস, অভিভাবক সম্মেলন এবং আবাসিক শিক্ষার্থীদের সার্বক্ষণিক মনিটরিং এই সাফল্যের মূল কারণ।
‎তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতাই এই গৌরবের পেছনে কাজ করেছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
‎উল্লেখ্য, ১৯৫০ সালে ওলীয়ে কামেল হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর প্রতিষ্ঠিত ঝালকাঠি এন এস কামিল মাদরাসা ইতিমধ্যে জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে দাখিল, আলিম, ফাজিল ও কামিল (হাদীস, তাফসির, ফিকহ ও আদব)সহ অনার্স-মাস্টার্স পর্যায়ে প্রায় সাত হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।