Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

কলাপাড়ায় টেকসই পরিবার প্রকল্প উদ্বোধন

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালীর কলাপাড়ায় ‘সহনশীলতা, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পরিবেশের জন্য পরিবারকে রূপান্তর’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন হয়েছে। ২৩ অক্টোবর উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ।

ওয়ার্ল্ড কনসার্ণ বাংলাদেশ আয়োজিত তিন বছর মেয়াদি এ প্রকল্পের কার্যপরিকল্পনা উপস্থাপন করেন থিরাইভ প্রকল্পের ব্যবস্থাপক এলিয়াস মূর্মূ। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম ও জনস্বাস্থ্য প্রকৌশলী জিয়াউর রহমান জসীমসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রকল্পটি কলাপাড়ার চারটি ইউনিয়নে পানি ও পয়ঃনিষ্কাশন, জেন্ডারভিত্তিক সহিংসতা রোধ, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীবিকায়ন উন্নয়নে কাজ করবে বলে জানানো হয়।
#