Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়া দিবস পালন

দূরযাত্রা রিপোর্ট :
‎‘হাত ধোয়ার নায়ক হোন’ – এই প্রতিপাদ্যে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনের আয়োজন করা হয়।

‎সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে শুরু হয়ে একটি র‍্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ওই চত্বরে এস সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন, জেলা প্রাথমমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার ও জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুল।

‎বক্তারা বলেন, হাত ধোয়া একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস। খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধুলে অনেক সংক্রামক রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়।

‎আলোচনা সভা শেষে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে হাতে-কলমে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎#