Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

নলছিটিতে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা :

‎জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল।

‎নলছিটি পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত এই ক্যাম্পে চার শতাধিক মানুষ চিকিৎসাসেবা নেন। চিকিৎসা প্রদান করেন ডা. সুব্রত দাস এবং উপসহকারী কমিউনিটি ক্লিনিক অফিসার ডা. আশিষ মণ্ডল।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান ও পৌর যুবদলের আহ্বায়ক রুস্তুম শরীফ।

‎বক্তারা বলেন, যুবদল সব সময় জনগণের পাশে থেকে সেবা দিতে চায়। রাজনীতি মানে মানুষের কল্যাণ, তাই মানবিক কাজে অংশগ্রহণ অব্যাহত থাকবে।

‎চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা বলেন, এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। এমন আয়োজন নিয়মিত হলে তারা উপকৃত হবেন।
‎#