Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

দূরযাত্রা রিপোর্ট
‎গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশদের চলাচলের সুবিধার্থে বাইসাইকেল বিতরণ করেছে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ। সোমবার (৩ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সাইকেল বিতরণ করা হয়।

‎সদর উপজেলার দশটি ইউনিয়নের প্রতিটিতে তিনজন করে গ্রাম পুলিশকে ৩০টি বাইসাইকেল দেওয়া হয়েছে। উপজেলা পরিষদেকে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিব কতৃক গ্রাম পুলিশদের তালিকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
‎উপজেলা পরিষদে থেকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা পরিষদের উপপ্রশাসনিক কর্মকর্তা নাঈমুর রহমান। তিনি জানান, গ্রাম পুলিশদের মাঠপর্যায়ে দ্রুত চলাচলের সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাদের দায়িত্ব পালনে গতি আসবে এবং প্রশাসনিক কাজেও স্বচ্ছতা বাড়বে।

‎স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশদের চলাচলে সমস্যার কথা উঠে আসছিল। নতুন সাইকেল পেয়ে তারা এখন গ্রামে টহল ও দাপ্তরিক কাজ আরও গতিশীলভাবে করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
‎#