দূরযাত্রা রিপোর্ট :
ঝালকাঠিতে “তারুণ্যের শক্তি, ঐক্য ও সম্ভাবনা—বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ” শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম-সচিব) আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা জামান। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার লেলিন বালা।
সমাবেশে বক্তারা সমাজে নারীর ক্ষমতায়ন, ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
#




