দূরযাত্রা রিপোর্ট :
ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাঠপট্টি ট্রলারঘাট এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলাউদ্দিন মোল্লা (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে এসআই (নিঃ) মো. হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কাঠপট্টি ট্রলারঘাটে শাহ আলমের মুদি দোকানের সামনে রাস্তার উপর ইয়াবা বিক্রির সময় আলাউদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
আটক আলাউদ্দিন মোল্লা ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের পুরাতন কলাবাগান এলাকার মো. বাচ্চু মোল্লার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিবি পুলিশ। ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিক্রেতাদের কোনো ছাড় দেওয়া হবে না।
#




