Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দূরযাত্রা রিপোর্ট :
‎ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জেলার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামসহ আরো অনেকে।

‎সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং শীতকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন।
‎#