Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে বিভিন্ন দাবিতে পান চাষিদের সমাবেশ

দূরযাত্রা রিপোর্ট :
‎পান পাতার ন্যায্য দামসহ ১১ দফা দাবিতে ঝালকাঠিতে সমাবেশ করেছে পান চাষিরা। সোমবার (১০ নভেম্বর) সকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ পান চাষি সমিতি ঝালকাঠির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে জেলা প্রশাসক আশরাফুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

‎সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পান চাষি সমিতির ঝালকাঠি জেলা সভাপতি গৌরাঙ্গ দাস। এতে বক্তব্য দেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশ পান চাষি সমিতির কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক নিমাই মণ্ডল, জাতীয় কৃষক খেতমজুর সমিতির সদস্য উপাধ্যক্ষ হারুন অর রশিদ এবং বাংলাদেশ কৃষক সমিতির ঝালকাঠি জেলা আহ্বায়ক প্রশান্ত দাস হরি।

‎বক্তারা বলেন, বাজারে পান পাতার দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় চাষিরা চরম ক্ষতির মুখে পড়েছেন। উৎপাদন ব্যয় বেড়ে গেলেও পান পাতার দাম কমে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

‎তারা আরও বলেন, আমাদের ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে পান চাষ টিকিয়ে রাখা সম্ভব হবে না। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে পান চাষ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে।

‎বিক্ষোভে অংশ নেওয়া পান চাষিরা পান চাষে সরকারি প্রণোদনা, সংরক্ষণ ও বিপণন সুবিধা, কৃষিঋণ সহজীকরণ এবং বাজার ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।
‎#