নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা :
তামাকজাত দ্রব্য সেবনে স্বাস্থ্য, পরিবেশ ও শিশুর উপর বিরূপ প্রভাব নিয়ে ঝালকাঠির নলছিটিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত ১১ নভেম্বর বিকেলে চায়না মাঠ ও বাসস্ট্যান্ড প্রাঙ্গণে এ আয়োজন করে গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও নলছিটি মডেল সোসাইটি।
গণশুনানিতে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা। তিনি বলেন, তামাক শুধু ভোক্তার নয়, সমাজ ও পরিবেশের জন্যও মারাত্মক হুমকি।
স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক ক্ষতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ট্রেড শিক্ষক রতন চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে গ্রামবাংলা উন্নয়ন কমিটির প্রোগ্রাম অফিসার মো. নাইমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
#




