Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে পুলিশ সুপার কাপের ফাইনালে হর্স রাইডার্সের শিরোপা জয়

দূরযাত্রা রিপোর্ট :
ঝালকাঠি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নলছিটি হর্স রাইডারর্স একাদশ ৫-৩ ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ঝালকাঠি পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত এ ফাইনালে কাঠালিয়া ইলেভেন টাইগার্সকে টাই-ব্রেকারে হারিয়ে শিরোপা তুলে নেয় দলটি। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য ড্র।

‎ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ্ আলম এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরাও মাঠে উপস্থিত ছিলেন।

‎টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়—লায়ন কিংস, ইলেভেন টাইগারস, হর্স রাইডারস ও রয়েল হান্টারস। ১৫ নভেম্বর উদ্বোধনের পর ধারাবাহিক খেলায় হর্স রাইডারস ও ইলেভেন টাইগারস ফাইনালে ওঠে। পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ, স্থানীয় দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য