দূরযাত্রা রিপোর্ট :
বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ঝালকাঠির ঐতিহ্যবাহী নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল দোয়া ও মোনাজাত।
গত ১ ডিসেম্বর সন্ধ্যায় দোয়া মাহফিলের আয়োজন করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আসিফ আল ইমরান। এই দোয়া মাহফিলে অসংখ্য হাফেজ, আলেম–ওলামা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
দোয়া পরিচালনা করেন ঝালকাঠি এন.এস কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মো. মনিরুজ্জামান।
এসময়ে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক সজিব হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ সাইফুল্লাহ, জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের প্রধান সংগঠক আবির লস্কর, ছাত্রদল নেতা মুহাম্মদ মাহফুজুর রহমান, সাথিল হাওলাদার, সিয়াম তালুকদার সিফাত, তৌহিদ ও জিয়াউল আহম্মেদ।
দোয়া শেষে আয়োজক ছাত্রনেতা আসিফ আল ইমরান বলেন, বেগম খালেদা জিয়া জাতির আশা ও গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনায় ঝালকাঠিবাসীর এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে—তিনি এখনো মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছেন।
#




