Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ব্যারিস্টার ফখরুলকে বিএনপি থেকে বহিষ্কার

ছবি- ব্যারিস্টার ফখরুল ইসলাম।

ঢাকা অফিস ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ফখরুল ইসলামকে দলীয় শৃংখলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত ১৫ নভেম্বর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। ব্যারিষ্টার ফকরুল ইসলাম স্বতন্ত্র গণতান্ত্রিক মঞ্চের ব্যানারে রাজধানীর মালিবাগে হোটেল স্কাই সিটি হোটেল লাউঞ্জে সংবাদ সম্মেলনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায় তাকে দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিস্কার করা হয়েছে। এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) এ্যাড. মিজানুর রহমান মুবিন। এদিকে ফকরুলকে বহিষ্কার এর সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপি নেতৃবৃন্দ। 
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বেইমানরা তাদের অবৈধ স্বার্থ হাসিলের জন্য  হীন চরিত্র এখন প্রকাশ করছে। বিগত বছর গুলোতে দলীয় কর্মসূচি বা আন্দোলন সংগ্রামে সম্পুর্ন অনুপস্থিত ছিল। দলের মধ্যে থেকে প্রকারান্তে দলের ক্ষতি করেছে। তাহার বহিস্কারে দলের ক্ষতি হবে না বরং দলের শৃঙ্খলা ঠিক থাকবে।