Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠি পৌরসভা কার্যালয়ে এমপি আমু’র জন্মদিন পালিত

ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদারের নেতৃত্বে আমির হোসেন আমুর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত -দূরযাত্রা।

দূরযাত্রা রিপোর্ট ঃ ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক শিল্পমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর এমপি’র ৮২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। ঝালকাঠি পৌরসভার উদ্যোগে বুধবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব কর্নারে কেক কেটে আলোচনা সভা মিলাদ মাহফিল এর মধ্য দিয়ে আমির হোসেন আমুর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,প্যানেল মেয়র তরুন কর্মকার,কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল,রেজাউল করিম জাকির,হাফিজ আল মাহামুদ,কামাল শরিফ,হুমায়ুন কবির ও এস এম আল-আমিন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ঝালকাঠি পৌরসভার সচিব শাহীন সুলতানাসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। পরে এমপি আমির হোসেন আমুর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এছাড়া সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপির জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগ বিভিন্ন সংগঠন কেক কেটে আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতার জন্মবার্ষিকী পালন করে।