Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

মানুষের বিপদে ঝাপিয়ে পড়া রবিন সুদের চাপে আত্মহত্যার অভিযোগ

শ্রী রবিন দাস।

দূরযাত্রা রিপোর্ট ঃ ঝালকাঠি শহরের ষ্টেশন সড়কের বাসিন্দা অক্সিজেন সেবা ও রক্ত যোদ্ধা শ্রী রবিন দাস (৩০) সোমবার রাতে ভাড়া বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে ফ্রি সেবা দেয়া এই মানুষটি চলে গেলেন না ফেরার দেশে সুদের টাকা পরিশোধের চাঁপে। সোমবার সকালে খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে। রবিন দাস পোনাবালিয়া ইউনিয়নের নাগপাড়া গ্রামের মৃত রাদের শাম এর বড় ছেলে।
এলাকাবাসী জানিয়েছে নিহত রবিন দাস বাসায় ছোট ভাই ও মাকে নিয়ে বসবাস করতেন। রবিন দাসের মা গত ২৬ নভেম্বর রবিবার এক আত্মীয়র বিবাহ অনুষ্ঠানে চলে গেছেন। বাসায় ছোট ভাই রনি দাস শীল কে নিয়ে রাতে ছিলেন। রবিন দাস আকড়াবাড়ী মার্কেটে আই ফ্যাশন দোকানের মালিক।
এলাকাবাসী জানিয়েছে, রবিন দাস মানুষের বিপদে সব সময় ঝাপিয়ে পড়তো। খুব ভাল ছেলে। রবিন দাসের কাছে এলাকার কিছু সুদখোর টাকা পেত । তাদের সুদের টাকার চাপের জন্যে আত্মহত্যা করতে পারে ।এছাড়া অন্য কোন কারন দেখি না। রবিন দাসের মৃত্যুতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শোক প্রকাশ করেছেন এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।