Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফীর মতবিনিময়

দূরযাত্রা রিপোর্ট :
‎ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফী (পীর সাহেব তালগাছিয়া) আগামী নির্বাচনে আস্থা ও সমর্থন চেয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

‎মুফতি নূরুল্লাহ আশরাফী বলেন, রাজাপুর-কাঠালিয়ার মাটি ও মানুষ আমার আপন। এলাকার প্রতিটি ঘরে শান্তি, ন্যায় এবং নৈতিকতার পরিবেশ প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য। আলেম-উলামা, তরুণ সমাজ ও সাধারণ মানুষের সমন্বয়ে একটি সুশাসিত সমাজ গঠনে আমি কাজ করতে চাই।
‎তিনি আরও বলেন, এই অঞ্চলের উন্নয়ন দীর্ঘদিন ধরে থেমে আছে। রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা—সবক্ষেত্রেই মানুষ অবহেলিত। আমাকে বিজয়ী করলে ইনশাআল্লাহ জনগণের পাশে থেকে বাস্তব উন্নয়ন নিশ্চিত করব।
‎এ সময় তিনি আরও বলেন,
‎আমি কারও বিরুদ্ধে নই, মানুষের কল্যাণে রাজনীতি করি। সবাইকে অনুরোধ করছি রিকশা মার্কায় ভোট দিয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিন।

‎উল্লেখ্য, মুফতি নূরুল্লাহ আশরাফী ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন।  ইসলামি আইন বিষয়ে মুফতি ডিগ্রি লাভ করেন যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে। তিনি তালগাছিয়া মাদরাসা ও খানকাহর পরিচালক, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য এবং ঝালকাঠি জেলা শাখার সভাপতি। পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন।

‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোস্তাফিজুর রহমান, খেলাফত মজলিস ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হানযালা নোমানী, সহ-সভাপতি মুফতি জাকারিয়া আদনান, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাও. আলাউদ্দিন ও মাও. মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রার্থী নূরুল্লাহ আশরাফী এবং নির্বাচনকে সামনে রেখে তাঁর পরিকল্পনা তুলে ধরেন।
‎#