Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

অস্ত্রের লাইসেন্স নবায়নে গিয়ে গ্রেপ্তার, ঝালকাঠির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা কারাগারে

দূরযাত্রা রিপোর্ট :
নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা (৫৮) গ্রেপ্তার হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে লাইসেন্স নবায়নের প্রক্রিয়া শেষে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে।

ডিবি সূত্রে জানা গেছে, আটক করার পর আফজাল হোসেন রানাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে দুপুর প্রায় ৩টার দিকে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর একটি বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিকেল সাড়ে চার টার দিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান জানান, বিস্ফোরক আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদও বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক জীবনে আফজাল হোসেন রানা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন—পৃথক দুই মেয়াদে। তাছাড়া পূর্ণ একটি মেয়াদে ঝালকাঠি পৌরসভার পৌর মেয়রের দায়িত্ব পালন করেন।
#