Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

এনসিপি প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুকে ফোনে হত্যার হুমকি

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা :

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন।

ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু অভিযোগ করেন, একটি নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। হুমকিদাতারা তাকে পুড়িয়ে কিংবা কুপিয়ে হত্যার মতো ভয়ংকর ভাষা ব্যবহার করছে বলেও তিনি উল্লেখ করেন। দীর্ঘদিন এসব হুমকির কথা প্রকাশ না করলেও সাম্প্রতিক রাজনৈতিক জোট গঠন ও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত প্রকাশের পর তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হুমকি ও চরিত্রহননের অপচেষ্টা শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।

 

 

 

 

 

তিনি আরও জানান, জোটের খবর প্রকাশের পর একটি মহল উদ্ভট ও বানোয়াট তথ্য ছড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও, সম্পাদিত ছবি কিংবা মানহানিকর কনটেন্ট ছড়ানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ডা. মাহমুদা মিতু। তবে এসব হুমকিতে তিনি ভয়ভীত নন বলে জানান এবং সমর্থকদের বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন।

এ বিষয়ে ডা. মাহমুদা আলম মিতু বলেন, “গতকাল আমি ঝালকাঠি-১ আসনে এনসিপির হয় মনোনয়নপত্র দাখিল করেছি। তবে এ ধরনের হুমকি নতুন নয়, আগেও পেয়েছি। বিষয়টি পরিবারকে জানিয়েছি এবং গুরুত্ব দিয়ে দেখছি। খুব শিগগির অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার কথা ভাবছি।”

এ প্রসঙ্গে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নির্বাচনের আগে একজন প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের হত্যার হুমকি রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশ ও নির্বাচনের সুষ্ঠু আবহের জন্য হুমকি হয় উঠবে।
#