Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

১৭০ টাকা হারানোর জেরে কাঠালিয়ায় ভাতিজিকে  হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা :

‎ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাত্র ১৭০ টাকা হারানোকে কেন্দ্র করে মাদ্রাসাপড়ুয়া এক কিশোরীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

‎গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার (১৪) উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। তিনি অভিযুক্ত জাকির হোসেন খানের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে।

‎পুলিশ ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, পকেট থেকে ১৭০ টাকা হারানোকে কেন্দ্র করে লামিয়ার মা লিলি বেগমের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর শুরু করেন অভিযুক্ত জাকির হোসেন খান। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে এলে লামিয়াকেও শাবল দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়।

‎পরে স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিলি বেগম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন।

‎কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান বলেন, “এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎#