Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

নলছিটিতে ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা :

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশি অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার সাবেক সভাপতি মো. শিহাব চৌধুরীকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।

ববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পৌরসভার খাদ্য গুদাম সড়কে অবস্থিত তাঁর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক শিহাব চৌধুরীর পিতা তাজুল ইসলাম দুলাল চৌধুরী উপজেলা আওয়ামী লীগের নেতা এবং বর্তমানে নলছিটি পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক শিহাব চৌধুরী খোঁজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন পৌর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনটির সাবেক সভাপতি ছিলেন।

লছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, ঝালকাঠি সদর থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। মামলার বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

#