Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

কাঠালিয়ায় যুবকের ঝুলন্ত ম র দে হ উদ্ধার

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা :

‎ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানির দক্ষিণ বলতলা গ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎নিহত যুবকের নাম মো. রুহুল আমিন মুন্সী (৪৮)। তিনি ওই গ্রামের আতাহার আলী মুন্সির বড় ছেলে।

‎স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিনকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে বাড়ির সামনের বাগানে একটি রেইনট্রি গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখে তার বাবা আতাহার আলী মুন্সি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে বিষয়টি কাঠালিয়া থানা পুলিশকে জানানো হয়।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাসের রায়হান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

‎#