Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে ‘ভিডিপি দিবস-২০২৬’ পালিত

দূরযাত্রা রিপোর্ট :
‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সঙ্গে ঝালকাঠিতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে ভিডিপি দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কার্যালয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও জাতীয় পতাকা উড়িয়ে কর্মসূচির সূচনা করেন ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন। এ সময় চারটি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে র‌্যালি-পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।
#