Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা/ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারের তাগিদ

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা/ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারের তাগিদ

দূরযাত্রা রিপোর্ট :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝালকাঠি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং নিরাপত্তা প্রস্তুতি জোরদারে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক  মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ঝালকাঠি সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল ইয়াসির আরাফাত ভুঁইয়া, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা‎ সেগুফ্‌তা মেহ্‌নাজ, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মকবুল হোসেন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গৃহীত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করা এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, নির্বাচন ও গণভোট ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকল পর্যায়ে সতর্কতা বাড়াতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

#