Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

নলছিটিতে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল

দূরযাত্রা রিপোর্ট :

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় সুবিদপুর বি.জি. ইউনিয়ন একাডেমির হলরুমে জাতীয়তাবাদী মহিলা দল সুবিদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহানাজ পারভিন।
এছাড়া বক্তব্য দেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সুলতান আহমদ মাস্টার।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাবনুর আক্তার টুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. লিটন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মো. সাগর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। তাদের মধ্যে ছিলেন সংগঠনিক সম্পাদক মো. শহিদ হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক মো. আবু হানিফ, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. আলমগীর হোসেন, যুবদল নেতা মো. নান্না তালুকদার, মো. আনোয়ার হোসেন বাবুল, মো. শহিদ তালুকদার, মো. সাইফুল খান, মো. তরিকুল ইসলাম মিঠু।
এছাড়াও উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাইনুল ইসলাম বাবুল, সদস্য সচিব মো. সুমন তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দল নেতা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম সরদার, ইউনিয়ন কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মজিবর জোমাদ্দার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সজল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

#