Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ওমরকে সমর্থন করায় রাজাপুর বিএনপির ২ নেতা বহিস্কার

দূরযাত্রা রিপোর্ট ঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজাপুর উপজেলা বিএনপি’র ২ জন কে অব্যাহতি প্রদান করেছে ঝালকাঠি জেলা বিএনপি। অব্যাহতি প্রাপ্তরা হলেন রাজাপুর উপজেলা বিএনপি’র ১নং যুগ্ম সম্পাদক মোঃ হেমায়েত হোসেন সেলিম এবং মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সামছুল আলম মানিক। ৩
ডিসেম্বর রবিবার ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত অনুমোদন করেন। ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ( দপ্তরের দায়িত্বে)  এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি  গণ মাধ্যমে প্রেরন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের মাধ্যমে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। খোজ নিয়ে জানা গেছে  রাজাপুর উপজেলা বিএনপি’র মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক সামছুল আলম মানিক ফেইসবুক লাইভে শাহজাহান ওমরের পক্ষে নৌকার নির্বাচন করার কথা বলেছেন এবং যুগ্ম সম্পাদক  মোঃ হেমায়েত হোসেন সেলিম শাহজাহান ওমরের সাথে নির্বাচনী বাছাই কার্যক্রমে থাকা সহ নির্বাচনে পাশে থাকায় তাদের বিরুদ্ধে জেলা বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাদের  অব্যাহতি প্রদানে ঝালকাঠি জেলায়  বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন।