Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎

দূরযাত্রা রিপোর্ট :

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে এনসিপির ডা. মাহমুদা আলম মিতুসহ চারজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) ঝালকাঠি জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝালকাঠি-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মাহমুদা আলম মিতু, স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত এবং বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরান তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। একই দিনে ঝালকাঠি-২ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন শেখ জামাল হোসেন।

‎ইসি ঘোষিত তপশিল অনুযায়ী আজ ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা।

‎ঝালকাঠি জেলার দুটি আসনে একাধিক প্রার্থীর সরে দাঁড়ানোর ফলে নির্বাচনী সমীকরণে পরিবর্তন এসেছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিকরা। তাদের মতে, এতে করে মাঠে থাকা প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে।
‎আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি জোরদার করেছে।
‎#