Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎

দূরযাত্রা রিপোর্ট :

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সার্কিট হাউজের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ শেষ হয়।

‎প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ও ঝালকাঠি প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

‎সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।
‎অনুষ্ঠান শেষে দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

‎এর আগে বুধবার (২১ জানুয়ারি) সকালে একই ভেন্যুতে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।

‎প্রশিক্ষণের প্রথম দিনের সেশনে দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ ‘গণভোট-২০২৬ ও সংসদ নির্বাচন: দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন। তিনি ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং নির্বাচনকালীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।
‎ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি আক্কাস সিকদারের সভাপতিত্বে পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই, নির্বাচনী অনিয়ম চিহ্নিতকরণ ও নৈতিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

‎দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাইমুল আজিজ সাদেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ।
‎এই প্রশিক্ষণে নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল, আচরণবিধি, নির্বাচনী আইন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

#