Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’

দূরযাত্রা রিপোর্ট :

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ঝালকাঠিতে ‘ভোটের রিকশা’ কার্যক্রম শুরু করেছে জেলা তথ্য অফিস। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইকনিক প্রোগ্রামের অংশ হিসেবে এ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

জেলা তথ্য অফিস সূত্র জানায়, জেলার চারটি উপজেলার ৩২টি ইউনিয়নের সব ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালনা করা হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রচারণা আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এর অংশ হিসেবে আজ ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ও গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের ১৮টি ওয়ার্ডে ভোটের রিকশার মাধ্যমে সড়ক প্রচারণা চালানো হয়। এ সময় গণভোটের গুরুত্ব, ভোটাধিকার এবং নির্বাচনী সচেতনতা বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয়।
প্রচারকালে স্থানীয় জনগণের মাঝে জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। জেলা তথ্য অফিসের কর্মকর্তারা জানান, ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের প্রচার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঝালকাঠি জেলা তথ্য অফিসার লেলিন বালা জানিয়েছে, পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও একইভাবে ভোটের রিকশার মাধ্যমে গণভোট ও নির্বাচন বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে।

#