Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

হাদি হত্যার বিচার চাওয়ায় নির্বাচন বানচালের অভিযোগ তোলা হচ্ছে: মাসুমা হাদি

দূরযাত্রা রিপোর্ট :

‎হাদি হত্যার বিচার দাবি করলেই একটি পক্ষ আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্বাচন বানচালের অভিযোগ তুলছে বলে মন্তব্য করেছেন শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় বোন মাসুমা হাদি। তিনি বলেন, “আমরা নয়, বরং তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। ভারত চায় না এই দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক।”

‎রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নলছিটির বিজয় উল্লাস চত্বরে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‎মাসুমা হাদি বলেন, নির্বাচনের পর যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার তাদের করতেই হবে। তিনি বলেন, “আমরা ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ চাই। বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”

‎তিনি আরও বলেন, ন্যায়বিচারের দাবি কখনোই নির্বাচনবিরোধী আন্দোলন হতে পারে না। বিচার চাওয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, যা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
‎বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

#