Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

রাজাপুরে বিএনপি প্রার্থী জামালের নির্বাচনী জনসভা

দূরযাত্রা রিপোর্ট :

‎ঝালকাঠির রাজাপুরে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামালের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি)  বিকেলে রাজাপুর পাইলট স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

‎বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, রাজাপুর কাঠালিয়ার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ভোট ও জনসমর্থন পেলে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।

নির্ধারিত সময়ের আগেই মাঠ ও আশপাশের এলাকা নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ভরে ওঠে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি নেতারা বলেন, এই জনসমাগম রাজাপুরের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন।
#