Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল বিভাগের ২১ আসনের একমাত্র নারী প্রার্থী ইলেন ভুট্টোর বড় জয়

দূরযাত্রা রিপোর্ট :


‎ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বিজয়ী হয়েছেন। ভোটের ব্যবধানে তিনি প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে আবারও সংসদে ফিরলেন।

‎জেলা রিটার্নিং কর্মকর্তার বেসরকারি ফলাফলে জানা যায়, ধানের শীষ প্রতীকে ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী এস এম নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। ফলে ৪৩ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
‎নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ২১টি আসনে মোট ১২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র দুজন। এ দুইজনের মধ্যে একমাত্র বিজয়ী ইলেন ভুট্টো।

‎রাজনৈতিক পটভূমিতে ইলেন ভুট্টো নতুন নন। তাঁর প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টো জাতীয় পার্টি থেকে একাধিকবার সংসদ সদস্য ছিলেন। স্বামীর মৃত্যুর পর ২০০০ সালের উপনির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি। তবে ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু–কে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ বিরতির পর এবার আবারও সংসদে ফিরলেন তিনি।
‎দলীয় সূত্র বলছে, মনোনয়ন নিয়ে জেলা বিএনপির ভেতরে কিছুটা অসন্তোষ থাকলেও শেষ পর্যন্ত নেতাকর্মীদের একত্র করে মাঠে সক্রিয় প্রচারণা চালান ইলেন ভুট্টো।

‎জেলা বিএনপির সাবেক সভাপতি মস্তফা কামাল সন্টু বলেন, জনপ্রিয়তা ও জনমত জরিপের ভিত্তিতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে মনোনয়ন দেন। “সব প্রতিকূলতা কাটিয়ে তিনি ভোটারদের আস্থা অর্জন করেছেন,” বলেন তিনি।

‎বিজয়ের পর ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, বিপুল ভোটে জয়ী করায় তিনি ভোটারদের কাছে কৃতজ্ঞ। “আমি সারাজীবন বিনয়ী থাকবো। যারা আমাকে এমপি বানিয়েছেন, সেই ভোটারদের কাছে আমি ঋণী,” বলেন তিনি। তার প্রথম লক্ষ্য উন্নয়ন উল্লেখ করে ইলেন ভুট্টো বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
‎#