দূরযাত্রা রিপোর্ট :
প্রনব স্মৃতি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সম্মাননা অর্জন করেছেন কবি ও আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দী এবং অনুজা মুৎসুদ্দী। চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত এই দুই শিল্পী তাদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা পান।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় আবৃত্তি বিভাগের বিচারকের দায়িত্ব পালন করায় কবি ও আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দীকে সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আবৃত্তি ও সাহিত্যচর্চার মাধ্যমে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
অন্যদিকে, প্রতিযোগিতার আবৃত্তি ও নৃত্য বিভাগে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় অনুজা মুৎসুদ্দীকেও সম্মাননা দেওয়া হয়। তিনি আবৃত্তি বিভাগে প্রথম এবং নৃত্য বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন।
#




