দূরযাত্রা রিপোর্ট :
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শন করেছেন ঝালকাঠি–২ (সদর–নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ছয়টি দোকান ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে দোকানে থাকা মালামালসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। এতে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত সরকারি সহায়তা পেলে তারা আবার ব্যবসা শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
এ সময় সংসদ সদস্য ইলেন ভুট্টো ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
পরিদর্শনের সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
#




