Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা

দূরযাত্রা রিপোর্ট :

২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মরণে ঝালকাঠিতে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার (২৫ মার্চ) বিকেলে ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু।
ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার লেলিন বালা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. জাকির হোসেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার বিভীষিকা ও মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ১৯৭১ সালের গণহত্যার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

#