দূরযাত্রা রিপোর্ট :
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছেন ছাত্রনেতা আসিফ আল ইমরান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ। এ সময় বিদ্যালয় আঙিনায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
এসময়ে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, সিনিয়র শিক্ষক আফজাল হোসেন ও হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক আবির লস্কর, ছাত্রনেতা মাহফুজুর রহমান, সাথীল হাওলাদার, সালমান ফরাসী শিহাব, সিয়াম তালুকদার, শাওন শরীফ।
আসিফ আল ইমরান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ পরিকল্পনার অংশ হিসেবে ঝালকাঠিতে মাসব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী এক মাসজুড়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কার্যক্রম চালানো হবে।
#




