Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ভোট চেয়ে আমু’র গনসংযোগ

ঝালকাঠিতে লিফলেট বিতরন করে ভোট চাচ্ছেন আমির হোসেন আমু -দূরযাত্রা।

দূরযাত্রা রিপোর্ট ঝালকাঠি-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু জনসাধারণের সাথে কুশল বিনিময় ও নৌকা প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেছেন। ভোটাররা নৌকা প্রতীকে কেনো ভোট দিবে, সেই তথ্য সম্বলিত লিফলেট সাধারণ ভোটারদের মাঝে বিতরন করেন বর্ষিয়ান এই নেতা।
৩০ ডিসেম্বর দুপুরে ঝালকাঠি পৌর এরাকার কালীবাড়ি সড়ক থেকে গনসংযোগ শুরু করে কুমার পট্টি, কাপুরিয়া পট্টি, ডাক্তার পট্টি, সাধনার মোড়, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে ভোটার ও সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।
ঘন্টাব্যপী গনসংযোগ শেষে সাংবাদিকদের আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধু যুদ্ধ করে বাংলাদেশ উপহার দিয়েছে, তাঁর কন্যা শেখ হাসিনা আজকে আরেকটি যুদ্ধ করে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রেখেছেন। সুতরাং অন্যান্য ভোটের চেয়ে এবারের ভোট খুবই গুরুত্বপূর্ণ। এবার ৭০ শতাংশ মানুষ ভোট দিবে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে।
এ সময় আমির হোসেন আমু’র সাথে ব্যরিষ্টার সুমাইয়া হোসেন অদিতি সড়কে সড়কে ঘুরে ঘুরে লিফলেট বিতরন করেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সহ সভাপতি খান আরিফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদ, শ্রমীক লীগের কেন্দ্রীয় নেতা শামীম আহমেদসহ জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং যুবলীগ, ছাত্র লীগসহ দলটির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গনসংযোগে অংশ নেন।