Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠির রাজাপুরে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা ঃ জেলার রাজাপুর উপজেলায় পরিত্যক্ত জেলখানা কোয়ার্টার থেকে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩০ অক্টোবর দুপুরে বাইপাস এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। 
পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত কয়েক বছর ধরে সে উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোসহ প্লাষ্টিক বোতল টুকিয়ে বিক্রি করে জীবনযাপন করতো। এবং ঐ পরিত্যক্ত বিল্ডিং এ সে রাত্রী যাপন করতো। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ওই নারী মানসিক ভারসাম্যহীন। রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। কারো কোন অভিযোগ না থাকায় স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা সরকারি গোরস্থানে মাটি দেওয়ার ব্যবস্থা করেন।