Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠি সদর হাসপাতাল ভূয়া স্বাক্ষরে ঔষধ নেয়ায় ঔষধ কোম্পানীর প্রতিনিধি আটক

ভুয়া সাক্ষরে ওষুধ নেওয়ায় আটক ওষুধ কম্পানীর প্রতিনিধি

দূরযাত্রা রিপোর্ট ঝালকাঠি সদর হাসপাতাল ডাক্তারের জাল স্বাক্ষরে বিনামূল্যের ঔষধ নেয়ার সময় হাতেনাতে ধরা পড়ে ঔষধ কোম্পানীর এক প্রতিনিধি। অভিযোগের সত্যতা পাওয়ায় ঐ প্রতিনিধিকে পুলিশের নিকট সোপর্দ করেন হাসপাতাল কর্তৃপক্ষ ও টিআইবি-সনাক। ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। সনাক ঝালকাঠি সদর হাসপাতালে মনিটরিং কার্যক্রম পরিচালনা করতে গেলে অভিযোগের বিষয়টি তারা দেখতে পান। এসময় টিআইবি’র সদস্যরা ঔষধ কোম্পানীর ঐ প্রতিনিধিকে তার অনিয়মের বিষয়ে চ্যালেঞ্জ করলে তিনি উল্টো নিজের প্রভাব খাটানোর চেষ্টা করেন। পরে সদস্যরা তাকে তথ্য-প্রমানসহ সদর হাসপাতালের তত্বাবধায়কের নিকট নিয়ে যান। হাসপাতালের তত্বাবধায়ক ডা. শামীম আহমেদ অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়ায় থানা পুলিশকে খবর দিয়ে তাদের নিকট সোপর্দ করেন। সনাক জানায় আমরা ঔষধ কোম্পানীর এক প্রতিনিধিকে ডাক্তারের জাল স্বাক্ষরে ঔষধ নেয়ার বিষয়টি চ্যালেঞ্জ করি।
তিনি তার অনিয়মের কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টো তিনি আমাদের উপর ক্ষিপ্ত ও চড়াও হন। উল্লেখ্য, এর আগে গত ২০ মে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও)’র জাল স্বাক্ষরে ঔষধ নেয়ার অভিযোগে সদর হাসপাতালের ইন্টার্নী নার্সদের বিরুদ্ধে একই অভিযোগ টিআইবি-সনাকের স্বেচ্ছাসেবকরা হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে প্রশিক্ষণকালীন কার্যক্রম সাময়িক স্থগিত করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।