Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে স্মার্ট কর্নার উদ্বোধন অনুষ্ঠানে কবির বিন আনোয়ার বলেন বাইডেনের কথিত উপদেষ্টা পালাতে পারলে বিএনপি গুজবের ডালপালা ছড়াত

ঝালকাঠিতে স্মার্ট কর্নার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কবির বিন আনোয়ার।

দূরযাত্রা রিপোর্ট ঃ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমস্বয়কারী কবির বিন আনোয়ার বলেছেন, আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন এর কথিত উপদেষ্টা পালাতে পারলে গুজবের ডালপালা ছড়াত। বিএনপি তাকে এনে থলের বিড়াল বেড়িয়ে গেছে। তাদের রাজনীতি ধংসাত্বক, হিংসাত্বক, মিথ্যাচার, প্রপাগান্ডাসহ বিভিন্ন অপপ্রচার করা। এসব মিথ্যাচার ও গুজবের বিরুদ্ধে একদল তরুন সাইবার জোদ্ধা তৈরী করা হচ্ছে। ইতেমধ্যেই ৫২টি জেলায় স্মার্ট কর্নার স্থাপন করা হয়েছে। এখানে দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা সরকারের উন্নয়ন প্রচার করবে। এছাড়াও তরুন প্রজন্মের প্রশিক্ষিত একদল কর্মী থাকবেন। যারা বিএনপির সকল গুজব ঠেকাতে কাজ করবে। নির্বাচনের পরে উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে এ কর্মকান্ড ছড়িয়ে দেওয়া হবে। এর অংশ হিসেবে আজকের এই স্মার্ট কর্নার ও অনলাইন ক্যাম্পের প্রশিক্ষনের উদ্বোধন করা হলো।
সোমবার সন্ধ্যা ৭ টায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগ কার্যলয়ে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আয়োজনে স্মার্ট কর্ণার উদ্ধোধন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে কবির বিন আনোয়ার একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক নুরুল আমিন খান সুরুজ, সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, মহিলা আওয়ামী লীগ সভাপতি ইসরাত জাহান সোনালী।