Daily Durjatra

গুপ্ত সংগঠনের লোকজন এখন দেশের জন্য নতুন জালেম হয়ে উঠেছে: তারেক রহমান ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎

ববির দুই বাস আটকে রেখেছে বিএম কলেজের শিক্ষার্থীরা

দূরযাত্রা্ রিপোটঃ-বরিশাল প্রতিনিধি হামলায় ক্ষতিগ্রস্ত বাস মেরামতের টাকা পরিশোধ না করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুটি বাস আটকে রেখেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। ২৪ অক্টোবর সকালে আন্ধারমানিক ও নয়নভাঙ্গানী নামের বাস দুটিকে আটকে কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাস প্রাঙ্গণে রাখে শিক্ষার্থীরা। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে আটক বাসগুলো মুক্ত করতে চেষ্টা করছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া বাস আটকের ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে নজর রাখছে পুলিশ।