Daily Durjatra

গুপ্ত সংগঠনের লোকজন এখন দেশের জন্য নতুন জালেম হয়ে উঠেছে: তারেক রহমান ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎

আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের; নেতৃত্বে নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ বক্তারা

দূরযাত্রা রিপোর্ট ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, অ্যাডভোকেট মাহেব হোসেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক আদিব হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান সুমন, পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম হাওলাদার। সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ঝালকাঠি জেলা বিএনপির বিগত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়েছে বলেই আজ নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এটা ধরে রাখতে হবে। এখনো আমাদের রাজপথে থাকতে হবে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশনায়ক তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। তাহলেই আমাদের বিজয় হবে।