Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

রাজাপুরে বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে সভায় জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এলে তারেক রহমান হবেন এদেশের আগামীর প্রধানমন্ত্রী -জামাল

মো. নাঈম হাসান ঈমন, রাজাপুর বিএনপিতে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর জায়গা হবে না ৷ আগামীতে রাজাপুর ও কাঁঠালিয়াকে মাদকমুক্ত উপজেলা করার ঘোষনা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ মার্কেট চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷  তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করেছে। এ জেলার দানব আমির হোসেন আমু ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে। এতে জেলার মানুষ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ আগামীতে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে এবং তারেক রহমান হবেন এদেশের আগামীর প্রধানমন্ত্রী।

উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথসহ আরো অনেকে৷