Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে বিএনপি অফিস ভাংচুর ঘটনায় আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে থানায় এজাহার

দূরযাত্রা রিপোর্ট ঝালকাঠি জেলা বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের  অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক ২আসনের (এমপি )আমির হোসেন আমু, ঝালকাঠি  জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাবেক পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার সহ ৫৯ জনের বিরুদ্ধে সোমবার ১১ নভেম্বর  রাতে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে সদর থানায় এজাহার দায়ের করেন।  এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় ইউসুফ কমিশনার রোডে তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয় যারা নেতৃত্ব দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। দরখাস্তকারী জিয়াউল ইসলাম জুবায়ের বলেন,স্বৈরশাসনে অবৈধ হস্তক্ষেপের কারণে এতদিন থানায় মামলা হয়নি। দেশ স্বাভাবিক হওয়ার পরে গতকালরাতে দলীয় নেতাকর্মীদের সিদ্ধান্ত নিয়ে এজাহার দায়ের করেছি। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন,একটা অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।