Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠি জেলার অনূর্ধ্ব-১৫ খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

দূরযাত্রা রিপোর্ট ঝালকাঠি জেলা পর্যায়ে ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব- ১৫ এর খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ১২ নভেম্বর জেলা ক্রীড়া অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন ঝালকাঠির উদীয়মান তরুণ ফুটবলাররা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় । সভাপতিত্ব করেন ঝালকাঠি ক্রীড়া অফিসার হুসাইন আহমদ । প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যে এই উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ঝালকাঠি জেলা ক্রীড়া অধিদপ্তরের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই, যারা এমন একটি আয়োজনের মাধ্যমে তরুণদের স্বপ্নকে উজ্জীবিত করার সুযোগ করে দিয়েছে।