Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে শোক সভা

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে সিডরে নিহত ও আহতদের স্মারণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ শোক সভা অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ নকিরুল ইসলাম, ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা বদু মুন্সী, কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন,। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সদস্য মোঃ মহসিন খান। এ সময় বক্তরা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১৬ বছর পার হলেও আজ পর্যন্ত কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরের মানুষের দুর্ভোগ কমেনি বলে জানান। এখনকার মানুষের প্রাণের দাবি বিষখালী নদী তীরবর্তী ২৬ কিলোমিটার বেড়িবাঁধটি ১৭ বছরেও নির্মান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ে বেড়িবাঁধ নির্মান ও ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় ভাবে উপকূল দিবস ঘোষনার দাবি জানান।  অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নিহত ও আহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ খাইরুল আমিন ছগির।