Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

রাজাপুরে পুকুরের মাছ ধরতে গিয়ে বিদুৎপৃষ্টে যুবকের মৃত্যু

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা: রাজাপুরের বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরের মাছ ধরার জন্য সেচ দিতে গিয়ে মাহফুজ হোসেন মোল্লা (২৬) নামে এক হোটেল ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহফুজ উপজেলার শুক্তাগড় গ্রামের লেকায়েত হোসেন মোল্লার ছেলে এবং মোল্লারহাট বাজারের ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী। মাহফুজের ৪ বছর বয়সী রমজানে নামের এক শিশু সন্তান রয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে
স্থানীয়দের বরাত দিয়ে রাজাপুর থানার এসআই আল হেলাল সিকদার জানান, সকালে নারিকেলবাড়িয়া গ্রামের একটি পুকুর মোটর দিয়ে সেচ করার জন্য ভেজা শরীর নিয়ে বৈদ্যুতিক লাইন চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।