Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

নলছিটিতে পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার

দূরযাত্রা রিপোর্ট ঝালকাঠির নলছিটিতে পুলিশেরওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় নলছিটি থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইসলাম মো. মহিতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান প্রমুখ। নলছিটি থানার ওসি মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নলছিটি উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল, বিএনপি নেতা জুলফিকার আলী বিশ্বাস, রিমন আকন, শহিদুল ইসলাম খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা খালেদ সাইফুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি প্রমুখ। সভায় প্রধান অতিথি আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ খোলাখুলি তাদের মতামত ব্যক্ত করেন এবং পুলিশকে সহায়তার আশ্বাস দেন।