ঝালকাঠিতে ৩৩% নারী অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

দূরযাত্রা রিপোর্ট সকল রাজনৈতিক দলের মূল কমিটিতে ৩৩% নারী অন্তর্ভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর)দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীরা। বক্তারা বলেন, নারীদের নেতৃত্ব ছাড়া টেকসই উন্নয়ন ও সত্যিকারের গণতন্ত্র সম্ভব নয়। তারা রাজনৈতিক দলে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন […]
নদী দূষণে প্লাস্টিক বড় হুমকি, ঝালকাঠিতে পলিথিন বর্জনের আহ্বান জনসচেতনতা সভায়

দূরযাত্রা রিপোর্ট : ঝালকাঠিতে মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। […]
পাঁচ দফা দাবিতে ঝালকাঠিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ

দূরযাত্রা রিপোর্ট : জুলাই সনদের আইনি ভিত্তি ও দ্রুত বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঝালকাঠিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) আসরের নামাজের পর এ কর্মসূচি পালন করে উভয় দল। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা […]
ঝালকাঠিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দূরযাত্রা রিপোর্ট : বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক […]
সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়া দিবস পালন

দূরযাত্রা রিপোর্ট : ‘হাত ধোয়ার নায়ক হোন’ – এই প্রতিপাদ্যে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনের আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে শুরু হয়ে একটি […]
সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক এবং সরকারের যৌথ উদ্যোগ নেওয়া জরুরি – নাসিম আকনের জানাযায় ড. জিয়াউদ্দিন হায়দার

দূরযাত্রা রিপোর্ট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, নাসিম আকনের মতো ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে হারানো আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যু শুধু রাজাপুর নয়, গোটা ঝালকাঠি জেলার বিএনপি পরিবারের জন্য এক গভীর শোকের মুহূর্ত। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে […]
নলছিটিতে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে সুগন্ধা নদীর পাড় থেকে মাটি কাটার দায়ে ‘গাজী ব্রিকস’ নামের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। ২৫ অক্টোবর বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে গাজী ব্রিকসের পক্ষ থেকে বাপ্পী গাজীকে পাওয়া যায়। […]
কলাপাড়ায় টেকসই পরিবার প্রকল্প উদ্বোধন

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় ‘সহনশীলতা, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পরিবেশের জন্য পরিবারকে রূপান্তর’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন হয়েছে। ২৩ অক্টোবর উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ। ওয়ার্ল্ড কনসার্ণ বাংলাদেশ আয়োজিত তিন বছর মেয়াদি এ প্রকল্পের কার্যপরিকল্পনা উপস্থাপন করেন থিরাইভ প্রকল্পের ব্যবস্থাপক এলিয়াস মূর্মূ। অনুষ্ঠানে উপজেলা মহিলা […]
নলছিটিতে যুব উন্নয়নের পরিদর্শন ও প্রশিক্ষণ

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির নলছিটিতে দিনব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা উপপরিচালক মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মো. […]
রাজাপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। গত ২৩ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাহিদা শারমিন আফরোজ। বিশেষ অতিথি ছিলেন […]