নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতাঃ নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ডাকাতি মামলার আসামি রিয়াজ হোসেন ওরফে রিয়াজুলকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি ২টি ডাকাতিসহ ৫টি মামলার আসামি। নলছিটি থানায় তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। বাকি ৪টি মামলা দেশের বিভিন্ন থানায়। এরআগে ১ সেপ্টেম্বর বিকেলে উপজেলার দপদপিয়া […]